1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় এসপি সাফিউল সরোয়ার

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

 

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোটার (নওগাঁ)

 

নওগাঁ জেলার পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শনে এসে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এসব কথা বলেন “থানায় আগত সেবা প্রার্থীদের সাথে সদাচরণ নিশ্চিত করার মাধ্যমে সেবা দিতে হবে।প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।”

শনিবার (২৮ জুন) থানা পরিদর্শনকালে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, এএসপি প্রবেশনার অনিক চৌধুরী, অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেব সহ থানার সকল স্তরের অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার বলেন থানায় আগত সেবা প্রার্থীদের সাথে সদাচরণ নিশ্চিত করার মাধ্যমে সেবা দিতে হবে।মামলা, জিডি কিংবা পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে।তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করা, কার্যকারী পেট্রোল নিশ্চিত করা, মাদক অভিযান বৃদ্ধিসহ দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো গতিশীল হওয়ার জন্য সবাইকে নির্দেশ দেন।পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্যও তিনি আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

পুলিশ সুপার থানার আশপাশ, মেস্ ও ব্যারাক পরিদর্শন করেন এবং থানার সামগ্রিক পরিচ্ছন্নতার বিষয়ে সক্রিয় থাকার জন্য নির্দেশনা দেন।

পত্নীতলা থানার বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি জনগন যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই লক্ষে রাস্তার উপর অবৈধ পার্কিং ও ফুটপাতের দোকান নিরু্তসাহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অফিসার ইনচার্জ পত্নীতলা থানাকে নির্দেশ প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD