1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

শেরপুর চুরি হওয়া নবজাতক শ্রীবরদী থেকে উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

 

আল-আমিন স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলা শহরের ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া এক নবজাতককে শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করা হয়েছে।

২৮ জুন শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এর আগে একই দিন সকালে নবজাতকটি চুরি হয়।

আটক চাঁদনী বেগম (৩০) শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকার চাঁন মিয়ার মেয়ে।

নবজাতকের পরিবার ও স্থানীয়রা জানান, শেরপুর জেলা শহরের চাপাতলী মহল্লার ফিরোজ মিয়া ও আবেদা বেগমের তিন দিনের কন্যাশিশুকে শহরের বটতলা এলাকার বেসরকারি ইউনাইটেড হাসপাতাল থেকে শনিবার সকাল ৯টার দিকে চাঁদনী বেগম নামে ওই নারী চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে দুপুরে চাপাতলি এলাকা থেকে শতাধিক নারী-পুরুষ হাসপাতালে সামনে এসে বিক্ষোভ করেন।

এদিকে, ঘটনার পরপরই নবজাতককে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় শ্রীবরদী উজেলার কুরুয়া কাজীপাড়ার জনৈক চাঁন মিয়ার বাড়ি থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এসময় অভিযুক্ত চাঁদনী বেগমকে আটক করে পুলিশ। পরে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সদর থানার উপ-পুলিশ পরিদর্শক নুরে আলম বলেন, অভিযান চালিয়ে নবজাতক উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD