1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ কর্তৃক অভিযানে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার:২

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪৩২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

আজ ২৮ জুন ২০২৫ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন উজানপাড়া গ্রাম হতে রাত ০২:৫৫ টায় দুইজন মাদক কারবারিকে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।

 

 

গ্রেফতারকৃত অভিযুক্তদরে নাম যথাক্রমে ১। মোঃ ওয়ালিদ ইসলাম (২৩), ২। মোঃ জহুরুল ইসলাম (২৫)। মোঃ ওয়ালিদ ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার উজানপাড়া গ্রামের মোঃ মোতালেব ইসলামের পুত্র এবং মোঃ জহুরুল ইসলাম রাজশাহী জেলার একই থানার একই গ্রামের মোঃ মনিরুল ইসলামের পুত্র।

 

 

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ রুবেল মৃধা ফোর্স-সহ আজ ২৮ জুন ২০২৫ খ্রি. রাত ০২:৩৫ টায় গোদাগাড়ী থানাধীন রেলগেইট বাজার ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামস্থ ১নং অভিযুক্ত মোঃ ওয়ালিদ ইসলামের বসতবাড়ীতে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ রুবেল মৃধা ফোর্স-সহ আজ ২৮ জুন ২০২৫ খ্রি. রাত ০২:৪৫ টায় অভিযান পরিচালনা করে। এতে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ০২:৫৫ টায় গোদাগাড়ী থানা পুলিশ অভিযুক্ত’দ্বয়ের দেহ তল্লাশি করে ১নং অভিযুক্ত মোঃ ওয়ালিদ ইসলামের পরিহিত লুঙ্গির ডান কোঁচের মধ্যে থাকা ০১(এক) টি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন-সহ তাদের গ্রেফতার করে।

 

হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত’দ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD