1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

কচাকাটায় বাদীকে লাথি ও জুতা পেটানোর অভিযোগ তদন্তে মেলেনি সত্যতা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

 

মোঃ নুরনবী সরকার নাগেশ্বরী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের কচাকাটা থানার অভ্যন্তরে কোর্ট পিটিশন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মামুনুর রশীদের বিরুদ্ধে বাদীকে লাথি ও জুতা পেটানোর অভিযোগের বিষয়টি আমলে নিয়ে সঠিক তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে জেলা পুলিশ।
তদন্তে অভিযুক্ত তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আনিত অভিযোগটির কোনো সত্যতা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজার রহমান।

জানা গেছে- বুধবার (২৫ জুন) কোর্ট পিটিশন মামলার বাদী হোসেন আলী মামলার তদন্ত কর্মকর্তা কচাকাটা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদের বিরুদ্ধে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে লাথি ও জুতাপেটা করে শার্টের কলার ধরে থানা থেকে বের করে দেয়ার অভিযোগ তোলে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে ঘটনা তদন্তে বৃহস্পতিবার (২৬ জুন) ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেল সহকারী পু‌লিশ সুপার (এএসপি) মাসুদ রানার নেতৃত্বে সিআইডি ইন্সপক্টর (অপরাধ) মাসুদ রানা এবং ডিএসবি ইনচার্জ আলমগীর হোসেনকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত ক‌মি‌টি গঠন করে জেলা পুলিশ। তদন্ত কমিটির সদস্যরা বৃহস্প‌তিবার সকালে ঘটনাস্থলে গিয়ে বাদীর অভিযোগের আলোকে থানার নিজস্ব সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এসময় বাদী ও অভিযুক্ত এসআই মামুনুর রশীদের বক্তব্যও নেয়াসহ সকল পক্ষের সাথে কথা বলেন তদন্ত কর্মকর্তারা।

তদন্তে সাক্ষ্য প্রদান করেন বাদী হোসেন আলী ও তার বড় ভাই হাছেন আলীসহ তার বাবা তোফাজ্জল হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে এসআই মামুনুর রশীদ বাদীর সাথে কথা-কাটাকাটির বিষয়টি অকপটে স্বীকার করলেও মারপিটের অভিযোগটি অস্বীকার করেন।

ও‌সি নাজমুল আলম বলেন- সাক্ষ‌্য প্রমাণে বাদীর অভিযোগের কোনও সত‌্যতা পাওয়া যায়‌নি। বাদীর অভিযোগের প্রেক্ষিতে থানার সংশ্লিষ্ট সি‌সি ক্যামেরার ফুটেজ যাচাই ও বিশ্লেষণ করেছেন তদন্ত ক‌মি‌টি। বাদী হোসেন আলী অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। তার অভিযোগের সকল দিক যাচাই বাছাই করে সত‌্যতা পাওয়া যায়‌নি। মূলত তার করা পি‌টিশন মামলার প্রতিবেদন তাদের চা‌হিদা ও পছন্দমা‌ফিক না হওয়ায় তদন্তকারী কর্মকর্তাকে বিব্রত করতেই এ ধরনের ভি‌ত্তিহীন অভিযোগ তুলেছেন তি‌নি।

এস‌পি মাহফুজুর রহমান বলেন- অভিযোগকারী হোসেন আলী যে অভিযোগ করেছেন তা নির্জলা মিথ‌্যা। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত ক‌মি‌টি সাক্ষ‌্য প্রমাণে পাশাপা‌শি থানার ‌সি‌সি টি‌ভির ফু‌টেজ যাছাই বাছাই করেছে। ন‌্যূনতমও সত‌্যতা পাওয়া যায়‌নি। এ ধর‌ণের অভিযোগ পু‌লিশ বা‌হিনীর ভাবমূ‌র্তি প্রশ্ন‌বিদ্ধ করে। এজন‌্য সকল পক্ষকে আরও বে‌শি দা‌য়িত্বশীল আচরণ করার অনুরোধ থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD