
শহীদুল ইসলাম রুবেল নেত্রকোনা জেলা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক আজ শুক্রবার (২৭ জুন) নেত্রকোনার পূণ্যভূমি মদনপুর এলাকায় জুম্মার নামাজ আদায় এবং মীর সাহেবের মাজার জিয়ারতের মাধ্যমে গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন। তিনি মদনপুর এলাকায় আসলে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তিনি মদনপুর ফকিরপাড়া মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। এ সময় মসজিদ কমিটির আহবানে মুসল্লীদের উদ্দেশ্যে কথা বলেন এবং মসজিদ উন্নয়নে এক লক্ষ টাকার আর্থিক অনুদান দেয়ার কথা ঘোষনা করেন।নামাজ শেষে তিনি মদনপুর মধ্য পশ্চিম পাড়ায় নির্মাণাধীন শাহী জামে মসজিদ কর্তৃক আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় যোগদান করেন এবং মসজিদের নির্মাণ কাজে সহযোগিতার জন্যে আর্থিক অনুদান প্রদান করেন।
পরে তিনি মদনপুর পশ্চিম পাড়ায় অবস্থিত হযরত শাহ্ সৈয়দ মীর মহিউদ্দিন সুরুখ সুরতনী (রঃ) এর মাজার জিয়ারত করেন। এ সময় তিনি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে দ্রুত দেশে আসার জন্য ও দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত করেন। এ সময় অবস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত,, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এখলাছ উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফারাস সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।