
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে বাউন্ডারীর টিনের ভেড়া ভাংচুর এবং গাছের চারা কেটে ও গাছের চারা তুলে নিয়ে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।গত মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের বীর মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ ও স্থানীয়দের সুত্রে জানা যায়,বীর মল্লিকপুর গ্রামের ইকবাল হোসেন বকুলের পৈত্রিক সুত্রে বসতবাড়ি সামনের রাস্তার কিছু খাস জায়গা দখল করে আছেন।সেই খাস জায়গা জোরপূর্বক দখল করতে চায় এলাকার কয়েকজন অসাধু ব্যক্তি। হটাৎ পরিকল্পিত ভাবে একযোগে দা,লাঠি নিয়ে
স্থানীয় শিপুল, পাশা, সাকিল, নছিমদ্দিন, সুজন, নাছির, হিলু, রবিজল, নান্দুর নেতৃত্বে ৮/১০ মিলে ইকবাল হোসেনর বসতবাড়ি টিনের বেড়া ও চাঁদের আলো প্রি-স্কুল নামে একটি প্রতিষ্ঠানে ভাংচুর করে জমি দখলের চেষ্টা করে।এসময় জমিতে লাগানো ৩০টি মেহগনি গাছের চারা কেটে ফেলে ও গাছের চারা তুলে নিয়ে যায় তারা।এ ঘটনায় ইকবাল হোসেন স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে ৮জনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী জুলেখা বেগম বলেন, ‘আমাদের বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই।হটাৎ এই জায়গা দখল নিতে তারা ভাংচুর শুরু করে।এই জায়গাটা আমরা অনেকদিন যাবত দখল করে আছি।
চাঁদের আলো প্রি-স্কুলের শিক্ষিকা সুর্বণা খাতুন বলেন, বসতবাড়ির সাথেই আমার স্কুল।শিশুদের নিরাপত্তার সার্থে রাস্তার পাশে খাস জমিতে বেড়া দেওয়া হয়েছিলো।কিন্তু এলাকার কয়েকজন ভূমিদ্যসু জোরপূর্বক সেই জমি দখল নিতে চাচ্ছে।তারা আমার প্রতিষ্ঠানের বেড়া ভাংচুর করেছে।