1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

বৃদ্ধা মহিলা কে হত্যা স্বর্ণালংকার লুট

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২১০ বার পঠিত

মো:ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের
মানাজী মাইধারচালা সিকদার বাড়ির মৃত আব্দুল গফুরের স্ত্রী হনুফা বেগম (৬৫) নামে বৃদ্ধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী মাইধারচালা গ্রামের শিকদার বাড়ি থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হনুফা বেগমের স্বামী অনেক আগে মারা গেছে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় ছেলে হরমুজ আলী সিঙ্গাপুর থাকেন ও ছোট ছেলে হুমায়ূন সিকদার ঘাটাইল বাসায় থেকে ব্যবসা করেন । সেই সুবাদে তার মা বাড়িতে একাই থাকতো । প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে তিনি নিজ ঘরে একাই ঘুমিয়ে পরে। শনিবার (২১ জুন) সকাল ৯টার দিকে ঐ এলাকার মুনসুর আলী ও তার স্ত্রী সুমি বৃদ্ধ মহিলার বাড়িতে আসে ঘর ভাড়া নেওয়ার জন্য পরে কাউকে না দেখে ডাকাডাকি করলে নিহতের ঝাউ এসে বৃদ্ধ মহিলার ঘরের দরজা খোলা ও মহিলাকে বিছানায় মৃত অবস্থায় পরে থাকতে দেখেন। পরে তার ছেলে হুমায়ূনকে ফোন করে বিষয়টি জানালে নিহতের পরিবার ও এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।নিহতের ছেলে হুমায়ূন সিকদার জানান , মার হাতে দুটি স্বর্ণের বালা, গলায় চেইন , কানে দুল ব্যবহার করতেন।ধারণা করা হচ্ছে, ওই স্বর্ণালংকার লুট করার জন্যই তার মাকে হত্যা করা হয়। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, লাশের গলায় ও মাথায় আঘাতের চিন্হ আছে। মরদেহের সাথে বৃদ্ধার ব্যবহৃত কোনো স্বর্ণালংকার পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে যায়। স্বর্ণালংকারের লোভেই এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মীর মোশারফ হোসেন বলেন, প্রাথমিকভাবে বিষয়টি একটি হত্যাকান্ড প্রতিয়মান হচ্ছে। রহস্য উদঘাটনে তদন্ত চালানো হচ্ছে। ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD