1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

ধামইরহাটে থানা হেফাজতে পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে থানায় হেফাজতে থাকা অবস্থায় ট্রাঙ্কের তালা ভেঙে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি সোশ্যাল মিডিয়া ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়। গত মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে চারটার পর থানা হাজতে এই ঘটনাটি ঘটেছে।

এবিষয়ে ধামইরহাট থানার তদন্ত কর্মকর্তা নাজমুলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়া এবিষয়ে আমার কথা বলা ঠিক হবে না।’

একটি গোপন সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, রাজশাহী বোর্ড থেকে পাঠানো ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য সিলগালা করা ট্রাঙ্কের দুটি তালা ভেঙে ট্রাঙ্কের ভেতরে থাকা ইতিহাসের দ্বিতীয় প্রশ্নপত্রের একটি প্যাকেট ছেঁড়া অবস্থায় হাজতের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। এ সময় ট্রাঙ্কের বাহিরে সিলগালা অবস্থায় কোন তালা ও চাবি লাগানো ছিল না বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ধামইরহাট থানার অপর এক কর্মকর্তা বলেন, ‘কোন প্রশ্নপত্র আউট বা চুরি হয়নি। রাজশাহী বোর্ড থেকে পাঠানো প্রশ্নপত্রের ট্রাঙ্কের তালা এবং চাবি একসঙ্গে সিল গালা অবস্থায় পাঠানো হয়। সেই ট্রাঙ্কটি একটি হাজতে রাখা হয়েছিল।’

তিনি এও বলেন, ‘ট্রাংকের ভেতরে হয়তো টাকা আছে এই ভেবে হাজতে থাকা আসামিরা চাবি দিয়ে তালা খুলে ট্রাঙ্কের ভেতরে কাগজ দেখতে পায়। এরপর প্রশ্ন পত্রের একটি প্যাকেট ছিড়ে তা আশেপাশে ছড়িয়ে ছিটে ফেলে দেয়।’

সত্যতা নিশ্চিত করে ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজের প্রফেসর জাহাঙ্গীর আলম বলেন, ‘কোন প্রশ্নপত্র চুরি হয়নি। তালা খুলে ট্রাঙ্কের ভেতর থেকে ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রের একটি প্যাকেট খোলা অবস্থায় পড়ে ছিল। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান।’

এবিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেকে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি মোবাইল রিসিভ না করাই এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD