1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

পোরশায় আম চুরি করতে এসে দুই চোর আটক

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২০১ বার পঠিত

 

নওগাঁ পোরশা প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় গভীর রাতে বাগানের আম চুরি করতে এসে আটক হয়েছেন দুই চোর। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের সংকরবাতি বটতলা গ্রামের নুরুল হুদার ছেলে জাহিদ হাসান (২৫) ও একই এলাকার দাড়িয়াপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে একেএম বাদরুল আলম (৪৮)।

গত গভীর রাতে আটককৃত দুজন ২টি ট্রাক্টর ও তাদের সংঘবদ্ধ প্রায় অর্ধশতাধিক সহযোগীদের নিয়ে আম চুরি করতে আসে পোরশা উপজেলার ঘাটনগর ইউপির বড়গ্রামে।

তারা ওই এলাকার ডা. সাইদুর রহমানের একটি বড় বাগানের আম চুরি করতে শুরু করে। পাহারাদার টেরপেয়ে কৌশলে বাগান মালিক ও স্থানীয়দের জানান। বাগান মালিক ও এলাকাবাসীর ফোন পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় জাহিদ হাসান ও বাদরুল আলমকে। অভিযানের টেরপেয়ে পালিয়ে যায় তাদের সংঘবদ্ধ সহযোগীরা। এ সময় ঘটনাস্থল থেকে ২টি ট্রাক্টর ও ৭০ক্যারেট আম জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, এ ঘটনায় বাগান মালিক ডা. সাইদুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটককৃতদের জেলহাজতে পাঠানোর প্রস্ততি চলছে বলেও তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD