1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

মাদরাসার বিরুদ্ধে শতবর্ষী মাঠ দখলের অভিযোগ

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৯৫ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহীঃ

 

রাজশাহীর তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামে থাকা প্রায় শতবর্ষী প্রাচীন ঐতিহ্যবাহী এই খেলার মাঠ ।

এক দাখিল মাদরাসার বিরুদ্ধে শতবর্ষী খেলার মাঠ দখল করার অভিযোগ উঠেছে। খেলার মাঠ দখলের ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। আজ রোববার (১৫ জুন) দুপুরে তাদের কাছে অভিযোগের কপি প্রদান করা হয়। গোকুল মথুরা ফুটবল ক্লাব, স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা’ ও উন্নয়ন গবেষণাধর্মী যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ – ইয়্যাস যৌথভাবে এ অভিযোগ দাখিল করে।

গোকুল মথুরা ফুটবল ক্লাব সভাপতি মো. রফিকুল ইসলাম ও মো. হারুন-অর-রশিদ সাধারণ সম্পাদক, স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা সভাপতি মো. রুবেল হোসেন মিন্টু ও ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি লেখক ও উন্নয়নকর্মী মো. শামীউল আলীম শাওন যৌথস্বাক্ষরিত অভিযোগ সুত্রে জানা গেছে, রাজশাহী জেলার তানোর থানার মথুরা মৌজার ৩৮ নং খতিয়ানভুক্ত (জে.এল নং ১৫৩, রে: সার্ভে নং ৬, দাগ নং ৯৩) খেলার মাঠটির পরিমান ১ একর ০৬ শতাংশ। রাজশাহীর তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামে থাকা প্রায় শতবর্ষী প্রাচীন ঐতিহ্যবাহী এই খেলার মাঠটির সংস্পর্শে এসেছে প্রায় ৫০ হাজারের অধিক মানুষ। যার মালিক গোকুল ও মথুরা পক্ষে ফুটবল ক্লাবের সেক্রেটারী। মাঠটিতে এ পর্যন্ত প্রায় ২৫০’র অধিক টুর্নামেন্ট আয়োজিত হয়েছে।

অভিযোগে আরো বলা হয়েছে যে, তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামের আবেগ এই প্রাচীন ঐতিহ্যবাহী খেলার মাঠটি দখল করতে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সহযোগিতায় ২০২৪ সালের মার্চ মাস থেকে ‘গোকুল মথুরা দাখিল মাদরাসা’ কর্তৃপক্ষ তৎপর। মাঠটি দখল করে সেখানে ভবন নির্মাণের অপচেষ্টাও চালাচ্ছে তারা।

অভিযোগে তিনদফা দাবি তুলে ধরে সরেজমিনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত-অনুসন্ধান সাপেক্ষে উল্লেখিত দাবিসূমহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান ও পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD