1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

পাইকগাছায় দিনের বেলায় মোটরসাইকেল ছিনতাই

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২০২ বার পঠিত

 

আজিজুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধিঃ

পাইকগাছায় দুষ্কৃতিকারী কর্তৃক মোটরসাইকেল ছিনতাই এর ঘটনা ঘটেছে। এঘটনায় থানায় অভিযোগ হয়েছে। থানা অভিযোগ সুত্রে জানা গেছে, ১৩ জুন বিকাল ৫টায় উপজেলার গদাইপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কাজী আবুল বাশারের পুত্র কাজী মাহবুব রহমান তার বন্ধু মেহেদীকে নিয়ে মটর সাইকেলে পাইকগাছায় রওনা দেয়। উপজেলার গদাইপুর ফুটবল খেলার মাঠের পাশে পৌছালে পুর্বে ওত পেতে থাকা চেচুয়া গ্রামের সায়েদ মোড়ল, মাসুম মিস্ত্রি, মেহেদী হাসান, সজীব, শামিম ওসমান তকিয়া গ্রামের সাকিবসহ দুষ্কৃতিকারীরা মটর সাইকেলের গতি রোধ করে গালিগালাজ করতে থাকে। সংবাদ পেয়ে মাহবুবের বন্ধু পরশ ঘটনাস্থলে আসলে তাদের কাছে রাখা রড, হাতুড়ি, ছুরি, লাঠি নিয়ে আক্রমণ করে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে মাহবুবের কাছে থাকা মোটরসাইকেল হিরো ডিলাক্স যাহার নাম্বার ১২-৯৬৯৯ গাড়িটি ছিনতাই করে নিয়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। মারপিটে পরশসহ অন্যরা আহত হয়। এ ঘটনায় পরশ একটি জিডি ও কাজী মাহবুব রহমান বাদী হয়ে থানায় অভিযোগ করেছে। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মোঃ ইদ্রিসুর রহমান জানান, এ বিষয়ে জিডি হয়েছে এবং অভিযোগও পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD