1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ আটক

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩৮৬ বার পঠিত

 

শহীদুল ইসলাম রুবেল,নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী
খারনৈ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ আটক করেছে। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান শুক্রবার (১৩নজুন) সকাল ১১টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার খারনৈ বিওপির ৬ সদস্যের একটি টহল
টিম বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সীমান্তবর্তী খারনৈ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ আটক করে। আটককৃত মদের মধ্যে রয়েছে এসি ব্ল্যাক এবং আইস ভদকা।
সীমান্ত এলাকায় প্রায়শই মালিক বিহীন অবস্থায় ভারতীয় মদ আটক করা হলেও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে না পারায় বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযান নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। আজ শুক্রবার(১৩জুন) সকালে আটককৃত এ সব মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD