1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

কয়রায় পঁচা মাংস বিক্রি ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১২৫ বার পঠিত

 

কয়রা (খুলনা)প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার কয়রা বাজারে পঁচা ও অস্বাস্থ্যকর মাংস বিক্রির অভিযোগে সিদ্দীক মোড়ল (৪২) নামের এক মাংস ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলী বিশ্বাস কয়রা বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযোগে জানা গেছে, কয়রা উপজেলার ১ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা রহিম মোড়লের ছেলে সিদ্দীক মোড়ল ও আব্দুল গফুর দীর্ঘদিন ধরে বাজারে তাদের দোকানে পচা ও বাসি মাংস বিক্রি করে আসছিলেন।
স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার সকালে আব্দুর রবসহ কয়েকজন ক্রেতা দোকান থেকে মাংস কিনে বাড়ি ফেরার পর প্যাকেট খুলতেই তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তারা দোকানে ফিরে এসে বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।
পরবর্তীতে বিষয়টি কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলমকে জানানো হলে তিনি স্থানীয়দের সহায়তায় সিদ্দিক মোড়লকে দোকানেই আটকে রাখেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে ইউএনও রুলী বিশ্বাস ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত সিদ্দিক মোড়লকে দণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস বলেন, “ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আদালত পরিচালনার সময় জব্দ করা পঁচা মাংসগুলো স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে নিরাপদভাবে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
এ ঘটনায় স্থানীয়রা প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং বাজারে নিয়মিত নজরদারির দাবি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD