1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

সাতকানিয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণের পর যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

 

নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্রগ্ৰামঃ

চট্টগ্রামের সাতকানিয়ায় অপহৃত বালু ব্যবসায়ী জহির উদ্দিনকে উদ্ধার করে যৌথ বাহিনী
চট্টগ্রামের সাতকানিয়ায় অপহৃত বালু ব্যবসায়ী জহির উদ্দিনকে উদ্ধার করে যৌথ বাহিনীছবি পুলিশের কাছ থেকে পাওয়া
চট্টগ্রামের সাতকানিয়ায় জহির উদ্দিন নামের এক বালু ব্যবসায়ীকে দুর্বৃত্তরা অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল। তবে আজ বৃহস্পতিবার ভোরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা স্লুইসগেট এলাকা থেকে তাঁকে উদ্ধার করে। অভিযানে অপহরণকারী কাউকে গ্রেপ্তার করা যায়নি।

জহির উদ্দিন উপজেলার নলুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে ও বালু ব্যবসায়ী। তিনি নলুয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।
যৌথ বাহিনী ও অপহৃত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, জহির উদ্দিন দীর্ঘদিন ইজারার মাধ্যমে ডলু নদের গাটিয়াডেঙ্গা এলাকায় খননযন্ত্র বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। গতকাল বুধবার রাত নয়টার দিকে অপরিচিত এক ব্যক্তি মুঠোফোনে বালু কেনার কথা বলে এওচিয়া ইউনিয়নের বইক্যারপাড়া এলাকায় দেখা করতে বলেন তাঁকে। পরে জহির উদ্দিন তাঁর ছোট ভাই সোহেলকে সঙ্গে নিয়ে বইক্যারপাড়া এলাকায় যান। সেখানে সাত-আটজন অপরিচিত ব্যক্তি সোহেলকে মারধর করে তাড়িয়ে দেন এবং জহির উদ্দিনকে অজ্ঞাত স্থানে নিয়ে যান। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে যৌথ বাহিনীর সদস্যরা কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা স্লুইসগেট এলাকা থেকে তাঁকে উদ্ধার করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD