1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার।

সরিষাবাড়ীতে সমাজের মাংস বিতরণকারীদের উপর হামলা মারধর প্রতিবাদে মানববন্ধন 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল আযহার দিন মদ‍্যপানে বাউসি দক্ষিণপাড়া জামে মসজিদে প্রবেশ করে সমাজে কোরবানির মাংস বিতরণকারীদের ওপর অতর্কিত হামলা ও মারধরের ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার পঞ্চপীর বাজারে মঙ্গলবার সন্ধ্যায় এলাকাবাসীর  আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন- আব্দুল বারী মেলেটারি, এবিএম রুহুল আমিন, রুবেল মিয়া, হাবিবুর রহমান, বাদশা মিয়া ও বাউসি দক্ষিণপাড়া জামে মসজিদের খাদেম বাদশা মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ আগষ্টের পর জিন্নাহ, জিয়া, রাকিব, নাফিস ও  শফিকুলসহ আরও অনেকেই এলাকায় ত্রাস সৃষ্টি করে মানুষকে জিম্মি করে রেখেছে।বক্তারা আরও বলেন, ঈদুল আযহার দিন সুষ্ঠুভাবে সমাজের মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।তারা শুধু নিজেদের স্বার্থসিদ্ধির জন‍্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।এ ঘটনায়  গত ৮ জুন বাউসি দক্ষিণপাড়া গ্রামের রুবেল মিয়া বাদী হয়ে ১০ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৮ থেকে ১০  জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD