স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল আযহার দিন মদ্যপানে বাউসি দক্ষিণপাড়া জামে মসজিদে প্রবেশ করে সমাজে কোরবানির মাংস বিতরণকারীদের ওপর অতর্কিত হামলা ও মারধরের ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার পঞ্চপীর বাজারে মঙ্গলবার সন্ধ্যায় এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন- আব্দুল বারী মেলেটারি, এবিএম রুহুল আমিন, রুবেল মিয়া, হাবিবুর রহমান, বাদশা মিয়া ও বাউসি দক্ষিণপাড়া জামে মসজিদের খাদেম বাদশা মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ আগষ্টের পর জিন্নাহ, জিয়া, রাকিব, নাফিস ও শফিকুলসহ আরও অনেকেই এলাকায় ত্রাস সৃষ্টি করে মানুষকে জিম্মি করে রেখেছে।বক্তারা আরও বলেন, ঈদুল আযহার দিন সুষ্ঠুভাবে সমাজের মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।তারা শুধু নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।এ ঘটনায় গত ৮ জুন বাউসি দক্ষিণপাড়া গ্রামের রুবেল মিয়া বাদী হয়ে ১০ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM