1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজবাড়ীতে ৩টি চোরাই মোটরসাইকেল সহ মেকানিক গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

জেলা  প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লাঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করাসহ সুকচাঁদ বিশ্বাস (৩৬) নামে এক মোটরসাইকেল মেকানিককে গ্রেপ্তার করেছে। সে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের নারায়ন চন্দ্র বিশ্বাসের ছেলে।
বুধবার দুপুরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার অভিযোগে সুকচাঁদকে রাজবাড়ী আদালতে সোপর্দ করেছে পুলিশ।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, গত ১০ জুন রাত পৌনে ১২টার সময় এসআই আশিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জঙ্গল ইউনিয়নের জঙ্গল গ্রামের সুকচাঁদ বিশ্বাসের বসত বাড়িতে ২-৩ জন লোকজন চোরাই মোটরসাইকেল কেনাবেচা করছে। সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুকচাঁদ বিশ্বাসের বসত বাড়িতে পৌছানো মাত্র উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন্য পালানের চেষ্টা করে। পলায়নের চেষ্টা কালে কৌশলে সুকচাঁদ বিশ্বাসকে গ্রেপ্তার করে। পরে আসামীর বসত বাড়ি থেকে ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, সুকচাঁদ আরোও স্বীকার করে যে, সে সহ পলাতক আসামীরা চোরাই মোটর সাইকেল কেনাবেচার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত। সুকচাঁদ বিশ্বাস একজন মোটর সাইকেল মেকানিক। সে দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন জেলার চোরদের সাথে পরস্পর যোগসাজগে বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করিয়ে তার নিজ হেফাজতে রেখে অন্যত্র বিক্রি করে আসছে। বুধবার অভিযোগের প্রেক্ষিতে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD