1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নরসিংদীর তিতাস গ্যাসের টেকনিশিয়ান ভজন বাবু নরসিংদী গ্যাস চুরির মহানায়ক তার বিরুদ্ধে রয়েছে ম্যানহুলের ঢাকনা চুরির ও অভিযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

মোঃ মোবারক হোসেন নাদিম নরসিংদী জেলা প্রতিনিধিঃ

নরসিংদী চিনিশপুর তিতাস গ্যাসের টেকনিশিয়ান ভজন চন্দ্র বর্মন নরসিংদী অবৈধ গ্যাস চুরির মহানায়ক শেষ পর্যন্ত ম্যানহুলের ঢাকনা চুরি থানায় অভিযোগ।মাধবদী সহ নরসিংদীর বিভিন্ন এলাকায় ম্যানহুলের ঢাকনা চুরি ব্যাপক হিরিক পড়েছে এই লোহার ১ টি ঢাকনা যার ওজন প্রায় ১১১ কেজি ৫০ টাকা দরে যার মূল্য আসে ৫ ৫৫০ টাকা। এই লোহার ঢাকনাটি তিতাস গ্যাস অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী রাজা মিয়া সহ চার-পাচঁজন চোর অটো রিক্সা যোগে মজিবরের ভাঙ্গারী দোকানে বিক্রি করে বলে জানা যায়। একটু বৃষ্টি হলেই রাস্তায় বের হলে ঢাকনা না থাকলে বিভিন্ন রকমের দুর্ঘটনায় পড়তে হয় পথচারী সহ বিভিন্ন যানবাহন ।উক্ত ঘটনার ছবি ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের বিভিন্ন রকমের প্রাণনাশের হুমকি দেন চের চক্র বলে জানা যায়। আর এ ব্যাপারে নরসিংদী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী । তিতাস গ্যাসের টেকনিশিয়ান ভজনের নামে বেনামে অঢেল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন,যা অনুসন্ধান চলছে। বিগত সময়ে নরসিংদী চিনিশপুর তিতাস গ্যাস অফিসে কর্মরতর অবস্থায় নরসিংদী মাধবদী সহ বিভিন্ন জায়গায় অবৈধ সংযোগ দেওয়া এবং দুর্নীতির
অভিযোগে তাকে ভৈরব তিতাস গ্যাস অফিসে বদলি করা হলেও আবার অর্থের বিনিময়ে পুনরায় নরসিংদী তিতাস গ্যাস অফিসে এসে অবৈধ সংযোগের সাথে জড়িয়ে পড়েছে এই ভজন চন্দ্র বর্মন তার রয়েছে একটি বিশাল অবৈধ গ্যাস সংযোগের সিন্ডিকেট যার মাধ্যমে তিনি মাধবদী সহ সারা নরসিংদী হতে মিল কারখানা, আবাসিক বাড়ি ঘর হতে লক্ষ লক্ষ টাকা মাসোয়ারা গ্রহণ করেন বলে একাধিক অভিযোগ রয়েছে ।উক্ত ঘটনায় তিতাস গ্যাসের উপ মহা ব্যবস্থাপক, আঞ্চলিক বিক্রয় বিভাগ চিনিসপুর, প্রকৌশলী মামুনুর রহমানের সাথে বিষয়টি জানালে তিনি বলেন এই ঢাকনাটি আমাদের তিতাস গ্যাসের এটা বাইরে বিক্রি করতে পারেনা। যদি তিতাস গ্যাসের কোন লোহা,বা যে কোন ওয়েস্টেজ বাহিরে বিক্রি করা হয় তাহলে আমাদের ডেমরা অফিস হতে টেন্ডারের মাধ্যমে বিক্রি করতে হবে। আমি শুনেছি ভজন বাবু লেবার রাজা মিয়ার মাধ্যমে ঢাকনা টি প্রথম ভাঙারি দোকানে বিক্রি করে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হয়ে গেলে আজ সকালে ঢাকনাটি আমার গ্যাস অফিসে আনা হয়েছে। উক্ত ঘটনায় নরসিংদী থানায় ১। ভজন চন্দ্র বর্মন (৪৫) পিতা: অজ্ঞাত সাং পূর্ব ব্রাহ্মন্দী ২। মোহাম্মদ মজিবর রহমান (৫০)পিতামৃত: হানিফ ৩। রাজা মিয়া,(৩৫) পিতা অজ্ঞাত সাং রাঙ্গামাটি সর্বসাং নরসিংদী সদর। তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে শুনেছি প্রশাসন আমার সাথে যোগাযোগ করলে ঘটনা সততা জেনে আমি এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিব। চুক্তিভিক্তিক লেবার রাজা মিয়া আমার গ্যাস অফিসে আর ঢুকতে পারবে না তার ব্যাপারে একাধিক অভিযোগ রয়েছে আমার কাছে বলে তিনি জানান।নরসিংদী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:এমদাদুল হোসেন এর সাথে কথা বললে তিনি জানান উক্ত ঘটনাটির একটি অভিযোগ হয়েছে। এসআই সাইদুর রহমান ঘটনাস্থলে গিয়েছিল এর সততা পেয়েছে তিনি তদন্ত করে এর প্রতিবেদন দিবেন আর উক্ত ঘটনার যথাযথ ব্যবস্থা নিব বলে তিনি জানান ।অবৈধ গ্যাস সংযোগ প্রদান এবং মেনহুলের ঢাকনা চুরি তথ্য প্রমাণ ভিডিও আমাদের প্রতিবেদকের কাছে রয়েছে প্রয়োজনের দাখিল করা হবে। নরসিংদী বাসি তিতাস গ্যাসের টেকনিশিয়ান ভজন বাবুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD