1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আব্বাস উদ্দিনকে হত্যার হুমকি 

  • প্রকাশিতঃ রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৫২ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুরের কমলনগরে সাধারন মানুষকে বিভিন্ন অপ-কৌশলে জিম্মি করে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, চাঁদাবাজি, পাটোয়ারীরহাট ইউনিয়নের আহবায়ক বিএনপি নেতা আবদুর রাজ্জাক এর উপর অতর্কিত হামলার সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিক দৈনিক দর্পণ২৪.নেট এর সম্পাদক ও প্রকাশক উপজেলা প্রেস ক্লাব এর অর্থ বিষয়ক সম্পাদক আব্বাস উদ্দিনকে প্রকাশ্যে পেটে ছুরি ডুকিয়ে হত্যার হুমকি দিয়েছে কমলনগরের শীর্ষ সন্ত্রাসী হেলাল পলোয়ান। এ ব্যপারে ক্ষুব্ধ কেন্দ্রীয় মফাস্বল সাংবাদিক ফোরামসহ জেলা ও উপজেলার সাংবাদিক মহল।

বিশেষ সুত্রে জানা যায়,কমলনগর থানার ও একটি রাজনৈতিক দলের আশ্রয়-প্রশ্রয়ে হেলাল পলোয়ান নামীয় ঐ শীর্ষ সন্ত্রাসী তার সকল অবৈধ কার্যক্রম পরিচালনা করে থাকে। কোন মামলার গ্রেফতারী পরোয়ানা থাকলেও দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে।

এ ব্যাপারে সদ্য একটি মামলার বাদী আবদুর রাজ্জাক তালুকদার বলেন, এই শীর্ষ সন্ত্রাসীর নামে গ্রেফতারী পরোয়ানা থাকা সত্তেও কোন কিছুর তোয়াক্কা না করে প্রকাশ্যে বাজারে ঘুরে বেড়াচ্ছে তাকে কমলনগর থানার অফিসার ইনচার্জ গ্রেফতার দুরের কথা তার ব্যবহারীত অবৈধ জব্দ করা মটর সাইকেল থানা থেকে কিভাবে ছেড়ে দিয়েছে তা জানিনা।

শীর্ষ সন্ত্রাসী হেলাল পলোয়ান এর বিরুদ্ধে অভিযোগ গত ২৯ মে(বৃহষ্পতিবার) আছরবাদ সাংবাদিক আব্বাস উদ্দিনকে ধারালো ছুরি দেখিয়ে বলে, তোর পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে মেরে ফেলবো কেউ কিছু করতে পারবেনা হুমকি দিয়েই দ্রুত মটর সাইকেলে স্থান ত্যাগ করে। এঘটনায় সাংবাদিক আব্বাস উদ্দিন নিজের ও তার পরিবারের নিরাপত্তার জন্য কমলনগর থানায় একটি সাধারণ ডাইরি করেছেন। যাহার ডাইরি নং – ১২৬৩

এ ব্যপারে কমলনগর উপজেলায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেন এবং হুমকির ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে বাংলাদেশ মফাস্বল সাংবাদিক ফোরামের
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন,
আব্বাস উদ্দিন বাংলাদেশ মফাস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সদস্য। হুমকি দাতাকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

এই বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম বলেন, সাধারণ ডায়েরির আলোকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD