1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

২৪০ বোতল অ্যালকোহলসহ বাগমারায় মাদক বিক্রেতা গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২০৪ বার পঠিত

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীর বাগমারা থানার মচমইল গ্রামে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল মাদক বিক্রেতা আপেল মাহমুদ (৪০) কে গ্রেফতার করেছে। এসময় তার থেকে ২৪০ বোতল অবৈধ অ্যালকোহল (স্পিরিট) উদ্ধার করা হয়। অভিযানটি গত সোমবার রাতে পরিচালিত হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আসামী নিজ বাড়িতে বিপুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য রেখে বিক্রয়ের জন্য প্রস্তুত রাখছে। এরপর র‌্যাব সদস্যরা তার গতিবিধি নজরদারি শুরু করে। রাতের কোনো এক সময় তার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তল্লাশির সময় বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অ্যালকোহলের ৯০ শতাংশ ৯০% বিশুদ্ধ।

উল্লেখ্য, এই ধরনের প্রাণঘাতী মাদক সেবনের ফলে সম্প্রতি কয়েকজন প্রাণ হারিয়েছেন।

গ্রেফতারকৃত আপেল মাহমুদ এলাকায় পরিচিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ঔষধের আড়ালে রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় ৯০% বিশুদ্ধ অ্যালকোহল মিশ্রিত মাদক সরবরাহ করছিলো।

এ ঘটনার পর বাগমারা থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD