1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রূপগঞ্জের পূর্বশত্রুতার জেরে ইট দিয়ে থেতলে শিশুকে হত্যার চেষ্টা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রতার জের ধরে প্রতিপক্ষের লোকজন নাঈম মিয়া নামে ৫ বছরের এক শিশুকে ইট দিয়ে থেতলে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাঈম মিয়া রূপগঞ্জ ইউনিয়নের ভিংরাবো গ্রামের মৃত মামুন মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে শিশুটির মা সুমা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। এর আগে গত শুক্রবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ভিংরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

সুমা আক্তার জানান, উপজেলার ভিংরাবো এলাকার শিমু আক্তারের সঙ্গে তার পরিবারের বেশকিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত শুক্রবার দুপুরে শিশু নাইম শিমু আক্তারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ শিমু আক্তার ও তার ছেলে কামরুল ইসলাম তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে থেঁতলে গুরুতর জখম করে। এ সময় নাঈমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকে ফেলে চলে যায়। খবর পেয়ে পরে সুমা আক্তার স্থানীয়দের সহযোগীতায় নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান৷

এ ব্যাপারে রুপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানায়, লিখিত অভিযোগ পেয়েছি, আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD