1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নালিতাবাড়ীতে ভারতীয় মদ সহ মনির গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫২ বার পঠিত

মোঃ আমিনুল ইসলাম ,শেরপুর প্রতিনিধি : 

 

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৮০বোতল মদ সহ মাদক কারবারি মনির হোসেন (২৪)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। শুক্রবার (২৩মে) দিবাগত রাতে উপজেলার উত্তর আন্ধারুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির হোসেন উপজেলার বারোমারী উত্তর আন্ধারুপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

 

জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)এর সুত্রে জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি ডিবি পুলিশের দল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার উত্তর আন্ধারুপাড়া শান্তির মোড় এলাকায় অভিযান চালায়। এসময় সেখানে জনৈক সুলতান মিয়ার চায়ের দোকানের পাশে মনির হোসেনকে একটি বস্তায় ৮০ বোতল মদসহ হাতেনাতে আটক করে। পরে আটককৃত মনির হোসেন ডিবি পুলিশের কাছে জানায় যে, সে ওই মদগুলো ঢাকায় পাঁচারের উদ্দেশ্যে দুরপাল্লার গাড়ীর জন্য অপেক্ষা করছিলো।

 

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ওসি) সালেমুজ্জামান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় নালিতাড়ী থানায় ধৃত আসামীর বিরিদ্ধে মামলা দায়েরের পর শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD