1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

ভালুকায় ধর্ষণের শিকার ষষ্ঠশ্রেণীর শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫০ বার পঠিত

ইমন সরকার ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকায় আম কুড়াতে গিয়ে ষষ্ঠশ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার ধীতপুর গ্রামে। অপরদিকে বিরুনীয়া গ্রামে এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় রাব্বি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই ধীতপুর গ্রামের শিক্ষার্থী বাড়ির পাশে একটি পুকুর পাড়ে আম কুড়াতে যায়। এসময় প্রতিবেশি মৃত সুলতান মাহমুদ খনের ছেলে মো: রইচ উদ্দিন (৭০) মেয়েটিকে মুখ চেপে পাশের একটি নির্মাণাধীন বাড়ির রুমে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করেন। এ সময় মেয়েটির ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকী দিয়ে ধর্ষক চলে যায়। এ ঘটনায় মেয়েটির মামা বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেছেন।
অপরদিকে গত বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় বিরুনীয়া গ্রামে চার বছরের শিশু বাড়ির পাশে খেলা করছিলো। এসময় প্রতিবেশি বিল্লাল হোসেনের বখাটে ছেলে রাব্বি (২৪) শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে এ ঘটনায় শিশুটির নানী বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা করলে পুলিশ রাব্বিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, ধর্ষণের শিকার ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধর্ষককে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। তাছাড়া ধর্ষণচেষ্টার মামলায় গ্রেফতারকৃত যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD