
সুজন খন্দকার গোয়ালন্দ প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০(ষাট) পুড়িয়া হেরোইনসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলো: মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার জিয়নপুর ইউনিয়নের
বোন্যা গ্রামের মৃত তৈজুদ্দিন শেখ এর ছেলে মো. হারুন শেখ (৫২)।
প্রেস নোটে থানা পুলিশ সূত্রে জানা যায়,গোয়ালন্দ ঘাট থানার পুলিশের বিশেষ অভিযানে ১৮ই মে রাত ১০:৪৫ টার দিকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মো. আমিনুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া মজিদ শেখের পাড়া সাকিনস্হ লঞ্চঘাটস্থ হাকিম আলী মুন্সির দোকানের সামনে পাকা রাস্তার উপর
হইতে মো. হারুন শেখ (৫২)নামে ১জনকে উপরোক্ত আলামত সহ আটক করে থানা পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম জানান, উপরোক্ত আসামি কে আলামত সহ গ্রেপ্তার করার হয়।উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।