1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

জয়পুরহাটের পাঁচবিবিতে ৯০পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার 

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধি 

 

জয়পুরহাটের পাঁচবিবি থানাধীন পশ্চিম রামচন্দ্রপুর এলাকা থেকে ৯০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে ‌র‍্যাব-৫।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ জেলার আত্রাই থানাধীন সাহেবগঞ্জ এলাকার মৃত রফিক প্রামাণিকের ছেলে সুরুজ প্রামাণিক (২৮) এবং একই এলাকার জাহাঙ্গীর মন্ডলের ছেলে হিরু মন্ডল (২৮)।

 

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব কর্তৃপক্ষ জানান, গ্রেফতারকৃত  সুরুজ এবং হিরু দ্বয় চিহ্নিত মাদক কারবারী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে ‌র‍্যাব-৫,সিপিসি-৩ এর গোয়েন্দা দল আসামী সুরুজ এবং হিরু দ্বয়ের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে অভিযান পরিচালনা করে মাদক তাদেরকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের দখলে থাকা অবৈধ মাদকদ্রব্য ৯০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

 

 

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মামলা রুজু  প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD