1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

পাঁচবিবিতে ভারত প্রবেশের চেষ্টা পাসপোর্টবিহীন ২ জন আটক

  • প্রকাশিতঃ রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৫০ বার পঠিত

জয়নাল আবেদীন জয় জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নয়াপাড়া সীমান্ত এলাকা থেকে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকালে ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃতরা হলেন– জীবন মহন্ত (২২), পিতা প্রদীপ মহন্ত এবং সিদ্ধান্ত রায় (২৪), পিতা নবদ্বীপ রায়। তারা দু’জনই রংপুর জেলার তারাগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার বিষয়ে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের কয়া বিওপির সুবেদার মোঃ জহুরুল হক জানান, তিনি ও তার সঙ্গীয় টহল সদস্যগণ—নায়েক মোঃ গোলাম আফরোজ, সিপাহী মোঃ নাজমুল এবং সিপাহী মোঃ আনিস উদ্দিন—একসাথে সীমান্ত টহলে ছিলেন। ১৭ মে ২০২৫ তারিখে সন্ধ্যা আনুমানিক ৪টা ৩০ মিনিটে পাঁচবিবি উপজেলার নয়াপাড়া গ্রামে, মেইন পিলার ২৮১/৫৪-এস এর ১০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে ফসলি মাঠে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ভারত অভিমুখে অগ্রসর হতে দেখা যায়।

বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের আটক করে। পরবর্তীতে তাদের নিকট বৈধ পাসপোর্ট ও বিদেশ যাত্রার কাগজপত্র চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

এ ঘটনায় ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশের ১১(১)(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আটক দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি জানিয়েছে, এ ধরনের অনুপ্রবেশ রোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD