1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

জয়পুরহাটে নারীকে রাতভর গনধর্ষণ, দুই যুবক আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৫১ বার পঠিত

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটে এক নারীকে কলাবাগানে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ মামলার ভিত্তিতে দুই যুবককে আটক করেছে জয়পুরহাট থানা পুলিশ। শুক্রবার (১৬ মে) সকালে জয়পুরহাট থানা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত যুবকরা হলেন: জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে জুলফিকার আলী (১৯) ও পৌর শহরের গাড়িয়া কান্ত মহল্লার রেজাউল ইসলামের ছেলে রেজুয়ান পারভেজ (১৯)। বৃহস্পতিবার দুপুরে রেজুয়ানকে নিজ বাড়ি থেকে এবং জুলফিকারকে খঞ্জনপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আটক করে পুলিশ।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম সিদ্দিক জানান, জযপুরহাট সদর উপজেলায় বসবাসরত ৩৬ বছর বয়সী ওই নারী ৯ এপ্রিল রাতে মাহবুব আলম আব্দুল্লাহর (২৫) কাছে ২ হাজার টাকা ধার চান। পরে তিনি ওই নারীকে মোটরসাইকেলে করে কুঠিবাড়ী ব্রিজ এলাকায় নিয়ে গেলে আব্দুল্লাহ খঞ্জনপুরের মিশন পাড়ার বাসিন্দা টুলু মিয়ার ছেলে শাহীনুর রহমান শ্রাবণ (২২), জুলফিকার আলী ও রেজুয়ান পারভেজকে সেখানে ডাকেন। রাতেই তাদের ৩ জনের কাছে ওই নারীকে রেখে কৌশলে আব্দুল্লাহ সেখান থেকে সটকে পড়েন। অভিযুক্তরা ওই নারীকে কুঠিবাড়ী ব্রিজের পশ্চিম পাড়ের অন্তত দেড় কিলোমটিার দূরে নিয়ে যান। কৌশলে সেখান থেকে ওই নারী পালিয়ে এসে খঞ্জনপুর যমুনা বাঁধ গ্রামের একজনের বাড়িতে আশ্রয় নেয়। সেখানেও ছুটে আসেন তারা। পরবর্তীতে তাকে পূর্ব পাথুরিয়া গ্রামের খোকনের কলাবাগানে নিয়ে গিয়ে রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত গণধর্ষণ করেন। পরে পাশের পটলক্ষেতে নিয়ে গিয়ে আবারও রাত সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত ধর্ষণ করেন। ওই সময় অভিযুক্তরা ধূমপানে ব্যস্ত হয়ে পড়লে ওই নারী কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন।

ওসি আরও জানান, পরবর্তীতে ভুক্তভোগী নারী আব্দুল্লাকে আসামি করে মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করেন এবং তার দেয়া সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ এই দুজনকেও গ্রেফতার করেন। বর্তমানে শাহীনুর রহমান শ্রাবণ পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেও জানান ওসি মো. নূর আলম সিদ্দিক। অভিযুক্তদের আজ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD