1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

ভালুকায় মহাসড়কে যৌথবাহিনীর তল্লাশি বিদেশি মদ সহ আটক দুই

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৬১ বার পঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী সিয়াম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২৯ বোতল বিদেশি মদ সহ মোঃ সোহেল ও মোঃ লিটন মিয়া নামে দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। পরে আটককৃতদের ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গত রাত আড়াইটার সময় উপজেলার সিডস্টোর ড্রাইভারপাড়া এলাকায় ওই তল্লাশি পরিচালনা করা হয়। আটককৃত সোহেল গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ বারোতোপা সিংগারদিঘী গ্রামের মোন্তাজ উদ্দিনের ছেলে এবং লিটন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাপুরা গ্রামের আবুল কাশেমর ছেলে।

ভালুকা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জানান, ঢাকা গামী দ্রুতগতির সিয়াম পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-৭৯৭১) একটি বাসের গতিবিধি সন্দেহজনক হলে বাসটি থামিয়ে তল্লাশি করা হয়।তল্লাশির একপর্যায়ে উক্ত বাসে দুইটি স্কুল ব্যাগে অবৈধ ২৯ বোতল বিদেশী মদ সহ দুইজনকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাতে চেকপোস্ট বসিয়ে যৌথবাহিনীর তল্লাশি কালে অবৈধ বিদেশি মদ সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে, এ ঘটনায় মাদক মামলা প্রক্রিয়া শেষ হলে আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD