
মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত থেকে ৪টি স্বর্ণের বারসহ ২জনকে আ-ট-ক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
আ-ট-ক-কৃতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃ-ত আব্দুল জলিলের ছেলে কালাম হােসেন (৪৪) ও একই গ্রামের মৃ-ত ঝড়ু মন্ডলের ছেলে আরজ আলী (৭১)।
আজ বুধবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।
এর আগে বুধবার দুপুরে অ-ভি-যা-ন চালিয়ে স্বর্ণেরবারসহ ২জনকে আ-ট-ক করে।
৬ বিজিবি ব্যাটালিয়ন (চুয়াডাঙ্গা) পরিচালক লেঃ কর্ণেল নাজমুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা আন্তর্জাতিক সীমানা পিলার ১১৭ থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ অভিযান চালায় বিজিবি বুড়িপোতা বিওপি সদস্যরা। এসময় বাইসাইকেলযোগে দুইজন ব্যক্তি সীমান্তের দিকে যাচ্ছিল। বিজিবি অ-ভি-যা-ন দল তাদেরকে দাঁড়াতে বললে, তারা পা-লা-নাে-র চেষ্টা করে। এসময় বিজিবির সদস্যরা ধা-ও-য়া করে তাদেরকে আ-ট-ক করে। পরে দে-হ ত-ল্লা-লি চালিয়ে কালামের কোমরে বাঁধা অবস্থায় ৪টি স্বর্ণের বার জ-ব্দ করা হয়। যার ওজন ৭০৪ গ্রাম।