1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনে গোয়ালন্দে ভিক্টর ভিলেজকে ২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৪১ বার পঠিত

জেলা প্রতিনিধি রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকারঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ উজানচরে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ভিক্টর ভিলেজ নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ মে) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নাহিদ আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর বিধি ৭ লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক রুহুল আমিনকে এই জরিমানা করা হয়।

অভিযানে রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ, উপজেলা প্রাণিসম্পদ অফিস, কৃষি অফিস এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশের কর্মকর্তারা সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-অর-রশীদ বলেন, ভিক্টর ভিলেজ দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে ও পরিবেশগত নিয়মনীতি না মেনে কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনো প্রতিষ্ঠানেরই পরিবেশ বিধি লঙ্ঘনের সুযোগ নেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD