1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ পিকআপ আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি :

শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে
আমদানি নিষিদ্ধ ভারতীয়
৬০ বোতল মদসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩মে) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া এলাকা থেকে এসব মদ উদ্ধার ও বহনকারি পিকআপ আটক করা হয়।

থানার সুত্রেে জানা গেছে, মাদক চোরাকারবারিরা সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় ভারত থেকে আনা বস্তাভর্তি মদ পিকআপ ভ্যান যোগে পাচার হচ্ছে। এমন
গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার রাত্রীকালীন টহল টীম অভিযান চালায়। চোরাকারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পাহাড়ের অভ্যন্তরে লোকিয়ে পড়ে। এসময় পিকআপটি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে ড্রাইভার। এসময় পুলিশও সিএনজি নিয়ে পিকআপটিকে ধাওয়া করে। এক পর্যায়ে পিকআপ চালক গাড়িটি উপজেলার কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার গ্রাম্য রাস্তায় প্রবেশ করে খড়ের গাদায় লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌছে পিকআপটি তল্লাশি করে মাছের ড্রামের ভেতরে ২টি বস্তা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০বোতল মদ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মঙ্গলবার দুপুরে এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD