1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ভালুকায় মাদক-জুয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অভিযানের ডাক ইউএনও’র

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধিঃ

শিল্পনগরী ভালুকাকে মাদক ও অনলাইন জুয়ার ভয়াল ছোবল থেকে মুক্ত করতে প্রশাসন ও জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

সমাজের এসব অবৈধ ও বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সম্প্রতি এক বিশেষ বার্তায় তিনি সুধী সমাজের কাছে সরাসরি সহযোগিতা কামনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ওই বার্তায় ইউএনও স্পষ্টভাবে বলেন, “”শিল্প নগরীর সম্মানিত সুধি, ভালুকার মাদক/ অনলাইন জুয়ার আখড়া কোথায় কোথায় তা কমেন্টে বা ইনবক্সে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।”

তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে এইসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্য পেলে অভিযান আরও কার্যকর ও টার্গেটেড হবে।

ইতোমধ্যেই অনেক স্থানীয় বাসিন্দা ইউএনও’র বার্তায় সাড়া দিয়ে ইনবক্স ও কমেন্টের মাধ্যমে তথ্য প্রদান শুরু করেছেন বলে জানা গেছে। স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন।

ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ স্পষ্টভাবে জানিয়েছেন, সমাজকে মাদক ও জুয়ার ভয়াবহতা থেকে মুক্ত করতে হলে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, ভালুকাকে একটি নিরাপদ, সুস্থ ও উন্নত বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা।

প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে ভালুকার সচেতন মহল বিশেষভাবে ইতিবাচক হিসেবে দেখছেন। পাশাপাশি তারা মনে করছেন, নাগরিক তথ্যভান্ডার সমৃদ্ধ হলে এই উদ্যোগ বাস্তবায়ন হবে আরও গতিশীল ও সফল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD