
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে মৎস্য চাষী আব্দুল ওয়াহাবের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় সাত লাখ টাকা মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।শনিবার ভোরে টাকুরিয়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের টাকুরিয়া বটতলা এলাকায় মৎস্য চাষী আব্দুল ওয়াহাব তার নিজ পুকুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। শনিবার ভোরে পূর্ব বিরোধীদের জের ধরে প্রতিবেশী মন্টু, সোলাই,শহীদ,ঝরনা,শাওন সহ আরো অনেকেই পুকুরে বিষ দিয়ে মাছ মেরেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল ওয়াহাব।পরে সকালে মৎস্য চাষী আব্দুল ওয়াহাব ঘুম থেকে উঠে পুকুরে দেখতে পায় মাছ মরে ভেসে উঠেছে।এতে আব্দুল ওয়াহাবের প্রায় ৭ লাখ টাকার মাছ মরে ক্ষতিগ্রস্ত হয়েছে।শনিবার দুপুরে সরিষাবাড়ী থানায় আব্দুল ওয়াহাব বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
আব্দুল ওয়াহাব বলেন, প্রতিবেশী মন্টু সোলাই শহীদ, ঝরনা,শরীফ পূর্ব বিরোধের ধরে আমার পুকুরে বিষ ঢেলে দিয়ে ৭ লাখ টাকার মাছ মাইরা ফালাইছে। আরো বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি ভয়ভীতি ও খুন-জখমের হুমকি প্রদান করে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ চাঁদ মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে মামলা নেওয়া হবে।