1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

বৈধ কাগজপত্র না থাকায় সরিষাবাড়ীতে দুইটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

 

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

বৈধ কাগজপত্র না থাকায় জামালপুরের সরিষাবাড়ীতে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত দুইটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি,) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,উপজেলার ভাটারা ইউনিয়নের ভাই ভাই ব্রিকস ও পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় আবির ইটভাটার বৈধ কোন কাগজপত্র না থাকায় বৃহস্পতিবার দুপুরে আদালত পরিচালনা করা হয়। 

২০১৩ সালের ইট প্রস্তুত ও বাতাস স্থাপন আইনের ১৫(২) ও  ৫(২) ধারা লঙ্ঘনের অপরাধে কাশারুপাডা এলাকার ভাই ভাই ব্রিকসকে ২ লাখ টাকা, পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার আবির ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানার নির্দেশ প্রদান করেছেন আদালত।

ভাই ভাই ব্রিকস এর মালিক আলতাফ হোসেন বলেন, বৈধ কাগজপত্র না থাকায় আদালত আমাকে দুই লাখ টাকা জরিমানা করেছে আমি দুই লাখ টাকা পরিশোধ করেছি।

পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারি পরিচালক  একে এম সামিউল আলম কুরসি বলেন,পরিবেশ অধিদপ্তরের বৈধ কাগজপত্র না থাকায় দুইটি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরো বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

 ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বলেন, বৈধ কাগজপত্র না থাকার অপরাধে দুইটি ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD