1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

সাভারে পিতাকে হত্যা করে ৯৯৯ কল করে মেয়ে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৬০ বার পঠিত

মেঃ রাজিবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

ঢাকা জেলার সাভার পৌরসভার মজিদপুর কাঠালবাগান এলাকায় আব্দুল কাদের মিয়ার বাড়ির ৫ম তলায় হত্যার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৮ মে)দিবাগত ভোর ৪ ঘটিকার সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে নিহতের মেয়ে জানান, আমি আমার পিতাকে হত্যা করেছি আমাকে ধরে নিয়ে যান। সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান, ভোর রাত ৪ ঘটিকার ৯৯৯ কল করে এক মেয়ে জানান, তার পিতাকে তিনি কুপিয়ে হত্যা করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুর সাত্তারের লাশ উদ্ধার করে এবং মেয়েকে আটক করে। আব্দুর কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ মাস আগে ৫ম তলায় বাবা ও মেয়ে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুর সাত্তার (৫৬) কে কুপিয়ে হত্যা করে তার মেয়ে জান্নাত জাহান শিফা (২৩) ।

পুলিশ ও ঘাতক মেয়ে জানান, গত ২০২২ সালে সিংড়া থানায় পিতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করে ছিলো মেয়ে জান্নাত। সেই মামলায় নিহত পিতা দীর্ঘ দিন জেলখেটে বের হয়ে মেয়ের সাথে আবার বসবাস শুরু করে সাভারে। সেই মামলার সূত্র ধরেই পিতার সাথে মেয়ে জান্নাতের বনিবনা হচ্ছিল না। ঘাতক জান্নাত বলেন, গতকাল রাতে ভাতের সাথে ২০ টি ঘুমের ঔষধ মিশিয়ে রাতে পিতাকে ভাত দেয়। নিহত আব্দুর সাত্তার ঘুমিয়ে পড়লে ভোর ৪ ঘটিকার সময় মেয়ে জান্নাত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, ৯৯৯ কল পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের মেয়ে জান্নাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD