1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

ভালুকায় নিখোঁজের দুইদিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৬০ বার পঠিত

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের দুইদিন পর একটি মৎস্য খামার থেকে মমিনুল ইসলাম সজল (২৩) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ মে) সকালে লাশটি উদ্ধারের পর মর্গে প্রেরণ করেছে পুলিশ ।

নিহত সজল ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পূর্বভালুকা গ্রামের বাসিন্দা এবং মৃত সমর আলীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ মে) দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরে পরিবারের পক্ষ থেকে ভালুকা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বুধবার সকালে ভালুকা-গফরগাঁও সড়কের পাশে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির মালিকানাধীন মৎস্য খামারে ভাসমান অবস্থায় একটি অর্ধগলিত লাশ দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হলে ভালুকা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের মামা রবি মিয়া জানান, তার ভাগিনা সজল স্থানীয় কুমার বাড়ির জনৈক তাইজ উদ্দিনের মৎস্য খামারে চাকরী করতো এবং সোমবার থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিলোনা।

ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD