
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম রাখালগাছি এলাকা পদ্মা নদীতে দিনে দুপুরে প্রবাসী আল আমিন (২৫) হত্যা মামলার আরও দুইজন আসামিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ হত্যা মামলায় ৫ জন আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, উভয়ই পাবনা জেলার আমিনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত একরাম মন্ডলের ছেলে রুবেল মন্ডল (২০) এবং টিক্কা সরাদারের ছেলে মো. শাকিল সরদার (২৪)।
৪ মে রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে পাবনা জেলার আমিনপুর থানার গোবিন্দপুর এলাকা হতে তাদের দুজনকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, মৃত আল আমিন পাবনা জেলার আমিনপুর উপজেলার রাম নারায়নপুর গ্রামের মৃত বক্কার মন্ডলের ছেলে। মালয়েশিয়া থেকে ৪ মাস আগে দেশে আসেন তিনি।
থানা ও পুলিশ সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল আনুমানিক সকাল ১০ টার দিকে মালয়েশিয়া প্রবাসী আল আমিন (২৮) কে পূর্ব পরিকল্পিতভাবে বিয়ে করার উদ্দেশ্যে মেয়ে দেখানোর জন্য নিয়ে গিয়ে ফেরার পথে দুপুর দেড়টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার রাখালগাছি এলাকায় পৌঁছালে আসামিরা তার নিকট মাদকসেবনের টাকা চেয়ে না পাওয়ায় ছুরি দিয়ে গুরুত্বর আঘাত করে ঘাড় মটকিয়ে নদীতে ফেলে দিয়ে হত্যা করে।
এর আগে এ হত্যা মামলার আরও ৩ জন আসামিকে দৌলতদিয়া ও পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে থানা পুলিশ।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আসামীদের সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।