1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় মহিলাসহ আহত পাঁচ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫৫৩ বার পঠিত

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা)প্রতিনিধি:

মাগুরা শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়নের বারিশাট গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় মহিলাসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানাগেছে।

রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়।

আহতরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাগুরা ২৫০ সয্যা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার শিকার হয়ে আহত তারিকুল ইসলাম জানান, তার বোন জামাইয়ের বাড়ির পাশে মৃত  সেকেন্দার আলী মোল্লার ছেলেদের একটি চাষাবাদের জমি রয়েছে। সেই জমির পাশে ময়লা ফেলা কে কেন্দ্র করে মৃত সেকেন্দার আলী ছেলে সাজ্জাদ মোল্যা,সোহেল মোল্য, রুবেল মোল্যা, বিলায়েত বিশ্বাসের মিজান ও সাজ্জাদের স্ত্রী হাফিজা বেগম আমার বোন মোছাঃ পারভীন বেগম ও স্বামী জালাল মোল্যাকে এলোপাতাড়ি মারপিট করছে। পরে আমি সামনে এগিয়ে গেলে আমাকেও এলোপাতাড়ি মারপিট শুরু করে।

 এ বিষয়ে বাড়িতে না থাকায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে আহত জালাল উদ্দিন জানান, তার স্ত্রী এবং স্ত্রীর ভাই আহত হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তারা শারীরিক ভাবে কিছুটা সুস্থ হলে পরবর্তীতে আইনি পদক্ষেপে যাবেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD