
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলার আরো একজন আসামিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি গ্রামের মো. তোফসের আলী শেখের ছেলে মো. রুবেল শেখ (২৭)। তাকে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের মাছ বাজার এলাকা হতে সুশিল হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসাবে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত বছরের ২১ সেপ্টেম্বর-২৪ গোয়ালন্দ উপজেলার কাটাখালি বাজারে সন্ধ্যা ৬ টার দিকে সর্বহারা নেতা সুশিলকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মৃত সুশিল চন্দ্র সরকার চরমপন্থাী পূর্ব বাংলা সর্বহারা দলের দলনেতা ছিলেন। এর আগে এ হত্যা মামলায় ২ অক্টোবর রাতে ৪ জনকে আটক করে থানা পুলিশ।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সুশিল হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।