1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

চারঘাটে অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ বিএনপি নেতার নেতৃত্বে ছেঁড়া হলো তারেক-খালেদার ফেস্টুন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী :

 

রাজশাহীর চারঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার সকালে বিএনপির অভ্যন্তরীণ বিরোধে ফিল্মি স্টাইলে চলে আগ্নেয় ও দেশীয় অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ এবং মঞ্চ ভাঙচুরের ঘটনা। এতে তিনজন আহত হন। এ সময় মঞ্চে থাকা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর ছবি ও নামসংবলিত ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।

চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল অভিযোগ করেন, “আব্দুস সালেক আদিল ও যুবদল নেতা সাব্বির রহমান মুকুটের নেতৃত্বে ৭০-৮০ জন অস্ত্রধারী হামলা চালায়। তারা গুলি ছোঁড়ে, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং খেলার মঞ্চে চাঁদ ভাই, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুন ছিঁড়ে ফেলে।” তিনি আরও বলেন, “এ ঘটনায় ককটেলের আলামত থানার ওসিকে হস্তান্তর করা হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানাই।”

ঘটনায় আশিক, হিমেল ও মোস্তাফিজ নামে তিনজন আহত হন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং খেলার অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুস সালেক আদিল ও যুবদল নেতা সাব্বির রহমান মুকুটের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে  বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত অস্ত্রের মহড়ার খবর পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD