1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

আরএমপি’র কাটাখালী থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১ 

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১৬০ বার পঠিত

আরএমপি’র কাটাখালী থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১। 

রাজশাহী ব্যুরো:

 

 রাজশাহী মহানগরী’র কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মহিলাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মোসা: জেসমিন খাতুন ওরফে বিবিজান (৪২)। সে রাজশাহী মহানগরীর কাটখালী থানার মীরকামারী গ্রামের মো: বেল্লাল হোসেনের স্ত্রী।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১ মে ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল সাড়ে ৬ টায় আরএমপি’র কাটখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে কাটাখালী থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাটাখালী থানার দেওয়ানপাড়া মোড়ে এক মহিলা গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কাটাখালী থানার এসআই মো: নাদিম উদ্দীন ও তাঁর টিমটি গতকাল সকাল পৌনে ৭ টায় কাটাখালী থানার দেওয়ানপাড়া মোড়ে অভিযান পরিচালনা করে আসামি জেসমিন খাতুনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়।

উল্লেখ্য আসামি জেসমি খাতুনের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া ও মতিহার থানার ৩ টি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে   কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD