
টাঙ্গাইলের যুবককে চাকরির কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হলো যুদ্ধে
স্টাফ রিপোর্টার রিমন হোসেন:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নাজির উদ্দিনকে চাকরির কথা বলে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো হয়। এখন তাঁর খোঁজ পাচ্ছে না পরিবার। উদ্বেগে দিন কাটাচ্ছেন তাঁর বাবা, স্ত্রী ও সন্তান।
নাজির উদ্দিনকে প্যাকেজিং কোম্পানিতে চাকরির কথা বলে নেওয়া হয় রাশিয়ায়। কিন্তু সেখানে যাওয়ার পর পাঠানো হয় সামরিক প্রশিক্ষণে। ১৪ দিন প্রশিক্ষণ দেওয়ার পর পাঠানো হয় রণাঙ্গনে। ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে যাওয়ার পর থেকে বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই নাজিরের। চিন্তায় অস্থির তাঁর বাবা, নাওয়া-খাওয়া বন্ধ করে দিয়েছেন স্ত্রী। শিশুসন্তান আছে বাবার অপেক্ষায়।