1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

পত্নীতলা আত্রাই নদীতে গোসল করতে যেয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

পত্নীতলা আত্রাই নদীতে গোসল করতে যেয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

 

মোকছেদুল ইসলাম জেলা প্রতিনিধিঃ (নওগাঁ) 

 

নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে ওয়াজেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার(৩০ এপ্রিল) দুপুরের দিকে পত্নীতলা মোড় আত্রাই নদীর ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

ওয়াজেদ ধামইরহাট উপজেলার চকচন্ডি গ্রামের শরিফের ছেলে। ১২ বছর আগে তার মা বাবার বনিবনা না হওয়ায় তার মা বাবাকে ডিভোর্স দেয়। ওয়াজেদ তার নানার বাড়িতেই বেড়ে উঠে এবং এখানেই পড়াশুনা করে। ওয়াজেদ পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ তার ব্যবহারিক পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে বাড়ী এসে দুপুরে বন্ধুদের সঙ্গে ওয়াজেদ গোসল করতে আত্রাই নদীতে যায় । নদীতে ৫ জন বন্ধু মিলে একটি ডিঙি নৌকায় উঠে নদীর মাঝখানে চলে যায়, সে নৌকা নদীর মাঝে ডুবে যায়, ওয়াজেদ সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। সাথে থাকা বন্ধুরা উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়, পরে স্থানীয়রা খবর পেয়ে ওয়াজেদ কে পানি থেকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন নদীতে গোসল করতে যেয়ে একটি ছেলে পানিতে ডুবে মারা যাবার খবর পাওয়া গেছে, অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD