1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক অভিযানে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার: ১

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বার পঠিত

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক অভিযানে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার: ১।

রাজশাহী ব্যুরো 

 

গত ২৯ এপ্রিল ২০২৫ খ্রি. রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গ্রামস্থ পদ্মানদীর সুলতানগঞ্জ ঘাট হতে রাত ০৯:৪০ টায় একজন মাদককারবারিকে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম ১। মোঃ ফারুক আলী (৪০)। তিনি  চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার দেবীনগর গ্রামের মৃত হাসান আলীর পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন ও ফোর্স-সহ গত ২৯ এপ্রিল ২০২৫ খ্রি. রাত ০৯:২০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গ্রামস্থ পদ্দানদীর সুলতানগঞ্জ ঘাটে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ স্বপন হোসেন ও ফোর্স-সহ গত ২৯ এপ্রিল ২০২৫ খ্রি. রাত ০৯:২৫ টায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ০৯:৪০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ ফারুক আলীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান পার্শ্বের কোচর হতে অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।

 

হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD