1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে এক কোটি টাকার মানহানির মামলা

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২০৩ বার পঠিত

কুমিল্লায় সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে এক কোটি টাকার মানহানির মামলা

রিপোর্টার সালমা আক্তার:

কুমিল্লায় ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে
মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে এক কোটি টাকার মানহানি এবং হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
রোববার দুপুরে কুমিল্লার আমলি আদালতে মামলাটি দায়ের করেন দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার মোঃ আবুল খায়ের।
এ সময় আদালত মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়, শাহিন আলম শাহিন নামে এক ব্যক্তি দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার সাংবাদিক আবুল খায়েরকে নিয়ে আপত্তিকর তথ্য প্রচার করেন। এ ঘটনার নেপথ্যে একটি চক্র কাজ করছে বলে অভিযোগ করা হয়। চক্রটি ওই সাংবাদিকের ওপর হামলা এবং তাকে হত্যার চেষ্টা করছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলার কৌঁসুলি অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন বলেন, শাহিন আলম শাহিন নামে একটি ফেসবুক আইডি থেকে আমার মোয়াক্কেল সাংবাদিক আবুল খায়েরের বিরুদ্ধে মানহানিকর কুরুচিপূর্ণ আপত্তিকর লেখা প্রকাশ করেছে। যা দেশের প্রচলিত আইন অনুসারে অপরাধযোগ্য। আদালত মামলাটি আমলে নিয়েছে। আমরা এক কোটি টাকার মানহানি হয়েছে মর্মে মামলা দায়ের করেছি। তাছাড়া আমার মোয়াক্কেলের উপর হামলা এবং তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছি। আদালত অভিযোগটি তদন্ত করে দেবিদ্বার থানার ওসিকে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD