1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

শেরপুরে অটোচালককে হত্যা করে অটো ছিনতাই

  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

শেরপুরে অটোচালককে হত্যা করে অটো ছিনতাই

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি :

শেরপুরে আঃ লতিফ (৫৫) নামে এক অটো চালককে হত্যার পর তার অটোটি ছিনতাই করে পালিয়ে গেছে
দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতের কোন এক সময়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত অটো চালক সদর উপজেলার
বাজিতখিলা ইউনিয়নের জামতলী গ্রামের আঃ মালেকের ছেলে এবং ৪ সন্তানের জনক।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার জামতলী গ্রামের বাসিন্দা আঃ লতিফ প্রতিদিনের মতো তার ভাড়ায় চালিত অটো রিকশা নিয়ে বিভিন্নস্থানে যাত্রী পরিবহন করতে রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেনি। এদিকে রোববার রাতের কোন এক সময়ে ওই দুর্বৃত্তরা তার অটো ছিনতাই করতে কৌশলে তার অটোটি ভাড়া নিয়ে শেরপুর শ্রীবরদী সড়কের মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের পাশে একটি ধান ক্ষেতে নিয়ে আঃ লতিফকে হত্যা করে তার অটোটি ছিনতাই করে অজ্ঞাত স্থানে চলে যায়। সোমবার (২১ এপ্রিল) সকালে পথচারী ও এলাকাবাসী ওই ধান ক্ষেতের পাশে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল এসে অটো চালকের মরদেহ উদ্ধার করে। এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহত অটো চালকের একমাত্র ছেলে মনিরুজ্জামান ঘটনাস্থল গিয়ে তার বাবার মরদেহ সনাক্ত করে।

পুলিশের প্রাথমিক ধারণা, আঃ লতিফকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যার পর তার অটোটি ছিনতাই করে নিয়ে গেছে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD