1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

লামায় লুটপাটের মামলায় শওকত আকবরকে কারাগারে প্রেরণ 

  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২১৪ বার পঠিত

লামায় লুটপাটের মামলায় শওকত আকবরকে কারাগারে প্রেরণ 

মোঃ শফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের লামার সদর ইউনিয়নে জমি ও সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘটিত লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামী মো. শওকত আকবরকে (৩২) কারাগারে প্রেরণ করেছেন আদালত।বৈষম্যবিরোধী আন্দোলনের অস্থিরতাকে সুযোগে এ হামলার ঘটনা ঘটে।

রোববার (২০ এপ্রিল) লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ পুলিশের তদন্ত প্রতিবেদন বিবেচনায় নিয়ে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো. শওকত আকবরকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সাদেকুল মাওলা ইরাক।

মো.শওকত আকবর (৩২) চট্রগ্রামের সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ডেমশা এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদীন সন্তান। এই মামলার অন্যান্য আসামীরা হলো শহিদুল ইসলাম (৬০) ও শামসু মুহাম্মদ সালাউদ্দিন (৩০)।

মামলা সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট বিকালে লামা সদর ইউনিয়নের মেরাখোলা এলাকায় বাদী মো. সরওয়ারা আলম চৌধুরীর বসতবাড়ি ও বাগানে দা, চাপাতি, লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আসামীরা। এ সময় বাগানের কর্মচারীদের মারধর, গালাগালি, প্রায় ৬ লক্ষ টাকার সম্পদ লুট ও দলিলপত্র পোড়ানোর অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

আরও জানা যায়, জমি দখলের লোভে ও বৈষম্যবিরোধী আন্দোলনের অস্থিরতাকে সুযোগ করে এ হামলা চালানো হয়। পরবর্তী বাদী সি.আর নং ২৭৩/২০২৪ এ দণ্ডবিধির ৪৪৭/৩৭৯/৪২৭/৪৩৫/৪৩৬/৫০৬(২) ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার বাদী মো. সরওয়ারা আলম চৌধুরী বলেন, আসামীরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে জমি দখলের চেষ্টা করছিলো। আমি নিজ বাড়ীতে অবস্থান না করায় সুযোগ কাজে লাগিয়ে প্রায় ৬ লাখ টাকার মালামাল ও জিনিসপত্র লুটপাট করে।

তিনি আরও বলেন, পরবর্তী আদালতে মামলা দায়ের করেছি। এ বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD