1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজশাহী মহানগরীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৮১ বার পঠিত

রাজশাহী মহানগরীতে দুই ছিনতাইকারী গ্রেপ্তার 

রাজশাহী ব্যুরো: 

 রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হাইটেক পার্ক সংলগ্ন পদ্মা নদীর শুকনো চরে ঘুরতে যাওয়া এক শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় জনগণের সহায়তায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, মো: সিফাত আলী (১৬) ও মো: ফায়সাল (২১)। সিফাত রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুর বাগানপাড়ার  মো: আজিমুদ্দিন বাবুর ছেলে ও ফায়সাল একই থানার পশ্চিম রায়পাড়ার মৃত শাহজাহান আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৯ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল সাড়ে ৫ টায় বগুড়া জেলার পুণ্ড্র ইউনিভার্সিটির শিক্ষার্থী কামরুল ইসলাম রাজশাহী সিআরপিতে চিকিৎসার জন্য এসে বেড়ানোর উদ্দেশ্যে হাইটেক পার্ক এলাকায় যান।

হাইটেক পার্ক সংলগ্ন দামুকড়া থানার পদ্মা নদীর শুকনো চরে পৌঁছানোর পর হঠাৎ তিনজন যুবক তাকে ঘিরে ধরে। এদের মধ্যে একজন টিপ চাকু বের করে তার পেটে ঠেকিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। কামরুল চিৎকার করলে স্থানীয় দোকানদাররা ছিনতাইকারীদের মধ্যে দুইজনকে ধরে ফেলে। 

পরবর্তীতে পুলিশের জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়ে দুই আসামিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল, মানিব্যাগ এবং টিপ চাকু উদ্ধার হয়। ঘটনাস্থল দামুকড়া থানার আওতাধীন হওয়ায় ছিনতাইকারীদের দামকুড়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর দামকুড়া থানায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক আরেক ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD