1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

নাটোরে সরিষার তেলের মিলে বিএসটিআই’র অভিযান : মামলা ও জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

নাটোরে সরিষার তেলের মিলে বিএসটিআই’র অভিযান : মামলা ও জরিমানা

নিহাল খান, নাটোর :

নাটোরে লাইসেন্স ব্যতীত সরিষার তেল উৎপাদন করায় এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

জানা যায়, গতকাল ১৩ এপ্রিল (রোববার) নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে সরিষার তেল এর অনুকুলে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় ও মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নাটোর সদরের বড় হরিশপুর এলাকার শরিফুল অয়েল মিলকে (প্রোঃ সাইদুর রহমান জনি) দশ হাজার টাকা জরিমানা ও মামলা দায়ের করা হয়।এছাড়া একই এলাকার আল-মদিনা ফুড প্রডাক্টস এ মেয়াদোত্তীর্ণ টোস্ট বিস্কুট পাওয়া যাওয়ায় ধ্বংস করা হয় ও চানাচুর এর সিএম লাইসেন্স দ্রুত নবায়ন করার পরামর্শ দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ শামীম হোসেন।

আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ম অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD