1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈধ বিবাহকে ‘ধর্ষণ মামলা’ আখ্যা দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা।

সরিষাবাড়ীতে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ-৭ মাসের গর্ভপাতে মৃত পুত্র সন্তানের জন্ম

  • প্রকাশিতঃ শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২১৫ বার পঠিত

সরিষাবাড়ীতে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ-৭ মাসের গর্ভপাতে মৃত পুত্র সন্তানের জন্ম

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে ৮ম শ্রেণীতে পড়ুয়া ১৪ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে বিবাহিত জাহিদুল ইসলাম (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। এঘটনায় ঔষুধের প্রভাবে ৭ মাসের গর্ভপাতে মৃত পুত্র সন্তানের জন্মদেয় ঐ কিশোরী।শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পরে সংবাদ পেয়ে বিকালে পুলিশ মৃত নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পরিবার ও স্থানীয়দের সুত্রে জানা যায়,ভুক্তভোগী কিশোরী উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া গ্রামের দরিদ্র সোহেল রানার মেয়ে।প্রতিবেশী সাইদুর রহমানের বিবাহিত ছেলে মো. জাহিদুল ইসলাম দীর্ঘদিন যাবত সোহেল রানার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো।

জাহিদুল ইসলামের আপন ছোট বোন সুর্বণা আক্তার ও ভুক্তভোগী ঐ কিশোরী এক ক্লাসে পড়াশোনা করতেন।সেই সুবাধে তারা দুজনেই খুব ভালো বান্ধবী ছিলেন।গত ২৪ সালের আগস্ট মাসের ১২ তারিখ দুপুরে বান্ধবীর সাথে জাহিদুলদের ঘরে যায় ঐ কিশোরী।পরে বোনের সহযোগীতায় ভাতের সাথে ঘুমের ঔষুধ দিয়ে ঐ কিশোরীকে ধর্ষণ করে জাহিদুল ইসলাম।

বিষয়টি কিশোরী বুঝতে পারলে পরিবারের কাছে জানাতে চায়।পরে জাহিদুল ইসলাম কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করতে থাকে। ফলে কিশোরীর গর্ভে সন্তান দেখা দেয়।এতে গর্ভে সন্তানের বয়স হয়ে যায় ৭ মাস।বিষয়টি জাহিদুলকে জানালে সন্তান নষ্ট করতে বলে। এদিকে গর্ভের সন্তান নষ্ট করার জন্য কৌশলে সুর্বণা আক্তার কিশোরীকে ঔষুধ খায়িয়ে দেন।পরে শুক্রবার সকাল ৯টার দিকে নিজবাড়িতে কিশোরীর মৃত পুত্র সন্তানের জন্ম হয়।এঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়।

এঘটনায় শুক্রবার রাতে কিশোরীর পিতা বাদী হয়ে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

কিশোরীর দাদী সূর্যভানু বলেন, ‘জাহিদুল নাতিটার সর্বনাশ করছে। এখন তারা বাড়ি ছেড়ে পালিয়েছে। তারা টাকাওয়ালা মানুষ আমরা কি সঠিক বিচার পাবো।কিশোরীর পিতা সোহেল রানা বলেন, ‘আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি এই ধর্ষকের শাস্তি চাই।

ধর্ষণে শিকার হওয়া ভুক্তভোগী জানান, ‘জাহিদুল তাদের বিল্ডিং ঘরে ধর্ষণ করে।কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয় সে। জাহিদুলের কথায় তার বোন ওষুধ খায়িয়ে আমার পেটে বাচ্চা নষ্ট করে দিয়েছে।ধর্ষকের শাস্তির দাবি করেন তিনি।

এ ঘটনায় বাড়ি থেকে সবাই গা-ঢাকা দিলেও অভিযুক্ত জাহিদুল ইসলামের বোন সুর্বণা আক্তার বলেন, ‘আমি তার সাথে ২ মাস যাবত কথা বলিনা। তাকে কোন ঔষুধ খেতে দেয়নি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া জানান, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।মৃত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD